জীবননগরে চৈতালি মেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় চৈতালি মেলার নামে জুয়ার আসর ও অশ্লীল নৃত্যের প্রদর্শনী বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। গত সোমবার রাত ১০টা থেকে চার ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত মেলার অবকাঠামো ভেঙে দেওয়ার পাশাপাশি চারজনকে অর্থদণ্ড ও সাত নারীকে আটক করেন। আদালত মেলাসংশ্লিষ্ট রেজাউল ইসলাম খানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড,, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এবং এনামুল হক, তাজেম আলী ও আমিনুল ইসলামকে এক হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেন। তবে চারজনই অর্থদণ্ড দিয়ে ছাড়া পান।