জীবননগরে সড়ক অবরোধ করে গণডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার-জীবননগর মহাসড়কের উথলী মোল্লাবাড়ি নামক স্থানে গতকাল মঙ্গলবার ভোরে সড়ক অবরোধ করে গণডাকাতি হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ফাঁকা গুলিবর্ষণ করলে ডাকাতেরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদল সশস্ত্র ডাকাত ভোরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী মোল্লাবাড়ি নামক স্থানে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে কেরু অ্যান্ড কোম্পানির দুটি ট্রাক্টর এবং ছয়টি পাওয়ার ট্রিলারের গতিরোধ করে। তারা এসব যানের চালক ও আরোহীদের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ডাকাতেরা তিনটি বোমা ফাটিয়ে পালিয়ে যায়। একই রাতে একদল সশস্ত্র ডাকাত জীবননগর উপজেলার রতিরাপুর গ্রামের সেলিম উদ্দিনের বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় গ্রামবাসীর প্রতিরোধের মুখে ডাকাতেরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।