জীবনযাপনের জন্য ভারতের চেয়ে ভালো বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত এখন বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। কিন্তু জীবনযাপনের জন্য ভারতের চেয়ে এখনো বাংলাদেশই ভালো। এক জরিপ থেকে এ কথা জানা গেছে।

জরিপটি চালিয়েছে যুক্তরাজ্যভিত্তিক লেগাটাম ইনস্টিটিউট। লেগাটাম প্রসপারিটি ইনডেক্স শীর্ষক জরিপের প্রতিবেদনে বসবাসের উপযোগিতার দিক দিয়ে বিশ্বের ১৪২টি দেশের একটি তালিকা করা হয়েছে। এতে বাংলাদেশের অবস্থান ১০৩তম। ভারত আছে আরও তিন ধাপ পিছিয়ে ১০৬তম স্থানে।

বসবাসের জন্য সবচেয়ে ভালো দেশ নরওয়ে। ২০০৯ সাল থেকে দেশটি এই তালিকায় এক নম্বরে আছে। নরওয়ের পরে আছে সুইজারল্যান্ড, এরপর কানাডা।

লেগাটাম প্রসপারিটি ইনডেক্সে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, নিত্যদিনের জীবন উপভোগের জন্য ভারতের চেয়ে বাংলাদেশ ঢের ভালো এবং ভবিষ্যতে আরও সুন্দর জীবনযাপনের সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেখানে আছে। ইউএনবি।