জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার পেলেন কবি রাসেল রায়হান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ কবি রাসেল রায়হান ‘জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার ১৪২২’ পেয়েছেন। মার্কিন গবেষক অধ্যাপক ক্লিন্টন বি সিলি ও প্রথমা প্রকাশনের যৌথ উদ্যোগে এ পুরস্কার প্রবর্তিত হয়েছে।
২০১৫ সালের অক্টোবর মাসে ৩০ বছরের কম বয়সী তরুণ কবিদের কাছে পাণ্ডুলিপি আহ্বান করা হয়। প্রাপ্ত পাণ্ডুলিপিগুলো থেকে বিচারকমণ্ডলী কবি রাসেল রায়হানের ‘বিব্রত ময়ূর’ পাণ্ডুলিপিটি পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেন। পুরস্কার হিসেবে কবি রাসেল রায়হান পাবেন ২৫ হাজার টাকা। প্রথমা প্রকাশন এই পাণ্ডুলিপি গ্রন্থাকারে প্রকাশ করবে।
কবি রাসেল রায়হানের জন্ম ৬ ডিসেম্বর ১৯৮৮, বাগেরহাটে। মা মাসুমা আক্তার ও বাবা আলী আকবর। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা কলেজ থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি পাস করেছেন। বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত তিনি।