জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার পেলেন সালেহীন শিপ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালেহীন শিপ্রা
সালেহীন শিপ্রা

তরুণ কবি সালেহীন শিপ্রা ‘জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৬’ পেয়েছেন। মার্কিন গবেষক অধ্যাপক ক্লিন্টন বি সিলি ও প্রথমা প্রকাশনের যৌথ উদ্যোগে এ পুরস্কার প্রবর্তিত হয়েছে।
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ৩০ বছরের কম বয়সী তরুণ কবিদের কাছে পাণ্ডুলিপি আহ্বান করা হয়। প্রাপ্ত পাণ্ডুলিপিগুলো থেকে বিচারকমণ্ডলী কবি সালেহীন শিপ্রার ‘প্রকাশ্য হওয়ার আগে’ পাণ্ডুলিপিটি পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেন। পুরস্কার হিসেবে কবি পাবেন ২৫ হাজার টাকা। প্রথমা প্রকাশন এই পাণ্ডুলিপি গ্রন্থাকারে প্রকাশ করবে।
কবি সালেহীন শিপ্রার জন্ম ২০ ডিসেম্বর ১৯৮৯, জামালপুরে। তাঁর বাবার নাম মোহাম্মদ আবদুর রাজ্জাক সরকার ও মায়ের নাম রেহানা ইয়াসমীন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।

সালেহীন শিপ্রার স্বামীর নাম মাসুদুর রহমান। তাঁদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে।