জীবনানন্দ দাশ স্মরণানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংগঠন রণনের আয়োজনে জীবনানন্দ দাশ স্মরণে সাত দিনব্যাপী কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে গতকাল বুধবার বিকেলে। বিশ্ববিদ্যালয়ের হেয়াত মামুদ হলে গতকাল বিকেলে প্রথম দিনের অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তুহিন ওয়াদুদের সভাপতিত্বে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিত্য ঘোষ, পরিসংখ্যান বিভাগের নুরুন্নাহার, মার্কেটিং বিভাগের শিক্ষক নুরুন্নবী ইসলাম, শিক্ষার্থী সাদিয়া কবির, মঞ্জুর আরিফ, জামিলুর রাব্বি, ফারিহা ফারজানা, আবদুল ওয়াদুদ প্রমুখ। এ ছাড়া প্রতিদিন বিকেল চারটায় কবিতা ও আলোচনা অনুষ্ঠান রয়েছে।