জীবনানন্দ পুরস্কার প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ পুরস্কারে ভূষিত হয়েছেন কবি খোন্দকার আশরাফ হোসেন ও শান্তনু কায়সার। ধানসিঁড়ি সাহিত্য সৈকত ও ছোট কাগজ দূর্বার আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠান শেষে গতকাল শুক্রবার বিকেলে কাব্যসাহিত্য ও গদ্যসাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে দুজনকে ওই পুরস্কার দেওয়া হয়। বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমেঞ্চলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ওই পুরস্কার তুলে দেওয়া হয়। কবি বেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী।