জীবনানন্দ মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে শুরু হয়েছে জীবনানন্দ মেলা। গতকাল শুক্রবার সকালে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার।
জাতীয় কবিতা পরিষদ নগরের অমৃত লাল দে মহাবিদ্যালয় প্রাঙ্গণে এই মেলার আয়োজন করেছে। এতে রয়েছে সাহিত্য আড্ডা, আলোচনা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদীচীর বরিশালের শিল্পীদের গাওয়া জাতীয় সংগীতের পর আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। এরপর শোভাযাত্রা নিয়ে সাহিত্য আড্ডা বসে কবি জীবনানন্দ দাশের পৈতৃক বাড়িতে নির্মিত জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে।
জাতীয় কবিতা পরিষদের জেলা শাখার সভাপতি কবি তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এবং আড্ডায় উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস, কবি নাসির আহমেদ প্রমুখ।