জীবনের ঝুঁকি নিয়ে ফিরছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শনিবার কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগের চিত্র দেখা গেছে। কর্মস্থলে ফিরতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত লেগে আছে মানুষের ভিড়। আর এ সুযোগে পরিবহনগুলোও অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

এলাকাবাসী জানান, শিবগঞ্জ, কালাই, সোনাতলা, গাবতলী ও সাঘাটা উপজেলার প্রায় এক লাখ শ্রমিক ঢাকা ও চট্টগ্রামের একাধিক পোশাক কারখানায় চাকরি করেন। অনেকেই রিকশা চালান বা বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন।

গতকাল বেলা ১১টায় মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা গেছে, নিম্ন আয়ের সহস্রাধিক নারী-পুরুষ কর্মস্থলে যাওয়ার আশায় সেখানে ভিড় করেছেন। আবার অনেকেই যানবাহনের সন্ধানে এদিক-ওদিক ছোটাছুটি করছেন। কিছু সময় পর পর বিভিন্ন রুটের বাস আসছে আর লোকজন তাতে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন। একসময় একটি খালি ট্রাক এসে দাঁড়ায় সেখানে। ফুটপাতে দাঁড়ানো লোকজন হুড়াহুড়ি করে ট্রাকে উঠছেন। কেউ বাসের ছাদে আবার কেউ ট্রাকে করে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে যাচ্ছেন।

যাত্রীদের অভিযোগ, ঢাকা পর্যন্ত ৩০০ টাকার বাসের টিকিট ৭০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। বাসে দাঁড়িয়ে গেলে লাগছে ৪০০-৪৫০ টাকা। আর ট্রাকে গেলে জনপ্রতি ভাড়া গুনতে হচ্ছে ৩০০-৩৫০ টাকা।

উপজেলার গণেশপুর গ্রামের পোশাকশ্রমিক আজমল হোসেন বলেন, ‘এমনিতেই ঈদের কারণে আসার সময় বেশি ভাড়া গুনতে হয়। কর্মস্থলে ফেরার পথেও একই ঘটনা। এভাবে অধিক হারে ভাড়া গুনতে হলে আমাদের মতো গরিবেরা যাবে কোথায়?