জীবনের নিরাপত্তা চেয়ে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি দখলের পাঁয়তারা বন্ধ করার দাবিতে ও জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল সোমবার গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের আউচপাড়া এলাকার বাসিন্দা মো. মামুন সরকার। লিখিত বক্তব্যে তিনি বলেন, ভোগড়া এলাকার কিছু প্রভাশালী ব্যক্তি তাঁর ইটাহাটা মৌজার ৩২ দশমিক ৫০ শতাংশ জমি দখল করার পাঁয়তারা করছেন। ওই জমিতে উন্নয়নমূলক কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাতে বাধা দেন। গত ১৫ আগস্ট সকালে ওই জমিতে সীমানাপ্রাচীর দিতে গেলেও তাতে বাধা দেওয়া হয়। এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।