জীবনের শেষ ভোট দিলেন তমিজ উদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে আসার পথেই হূদেরাগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৯০ বছরের তমিজ উদ্দিন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের ঝুনাগাছ চাঁপানী উচ্চবিদ্যালয় কেন্দ্রে। তমিজ উদ্দিনের ছেলে নাড্ডা মাহমুদ জানান, অসুস্থ অবস্থায় তাঁর বাবা ভোট প্রদানের ইচ্ছা ব্যক্ত করেন।