জীববৈচিত্র্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনা (আইডিয়া) আহ্বান করা হয়েছে। বাছাই করা ১২টি পরিকল্পনার ভিত্তিতে প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য অর্থায়ন করবে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইউএসএইড।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এই প্রামাণ্যচিত্র নির্মাণ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
ইউএসএইড ও স্পেলবাউন্ড কমিউনিকেশনের আয়োজনে উদ্বোধন পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা ও জীববৈচিত্র্যের সংরক্ষণ বিষয়ে ধারণা দেওয়া হয়। বাংলাদেশের জীববৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয়।
স্পেলবাউন্ডের কর্ণধার গাজী গোলাম প্রথম আলোকে বলেন, পর্যায়ক্রমে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।