জীববৈচিত্র্য রক্ষায় মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে জীববৈচিত্র্য রক্ষায় কর্মরত বেসরকারি সংস্থা ‘ক্লাইমেট রিজিলিয়ন ইকো-সিস্টেম অ্যান্ড লাইভলিহুড’ (ক্রেল)। গত মঙ্গলবার সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এ মতবিনিময় হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী। পাখি ও মাছের অভয়াশ্রম হাইল হাওরে ক্রেলের বিভিন্ন কর্মপরিকল্পনা, কার্যক্রম ও সমস্যা নিয়ে বক্তব্য দেন প্রকল্পের হাইল হাওর এলাকা সমন্বয়কারী মনিরুজ্জামান চৌধুরী। আরও বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাব সম্পাদক বিকুল চক্রবর্ত্তী, সাংবাদিক বিশ্বজ্যোতি চৌধুরী প্রমুখ।