জীববৈচিত্র্য রক্ষায় সহযোগিতায় আগ্রহী ইইউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকার থেকে সুন্দরবনে ছড়িয়ে পড়া তেলে মৎস্যসহ জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাব নিরূপণ ও সুদূরপ্রসারী ক্ষয়ক্ষতি থেকে উত্তরণের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। সচিবালয়ে গতকাল রোববার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সঙ্গে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন এ আগ্রহ ব্যক্ত করেন।
এ সময় মন্ত্রী বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও মৎস্য সম্পদ রক্ষায় ইইউর সহযোগিতা চান। ওই মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।