জীববৈচিত্র্য সংরক্ষণে নানা সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে গতকাল সোমবার মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কার্যক্রম পরিচালনাকারী সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভা সূত্র জানায়, সভায় মৌলভীবাজারের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে হাকালুকি হাওরের সঙ্গে জেলার অন্যান্য হাওরকে ইসিএর (ইকোলজিক্যাল ক্রিটিকাল এরিয়া) অন্তর্ভুক্ত করাসহ ইকো-ট্যুরিজম গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ইত্যাদি।