জীবিকায়ন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুরে গতকাল বুধবার শুরু হয়েছে দুই দিনব্যাপী গ্রামীণ জীবিকায়ন মেলা ও কৃষক সমাবেশ। নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনআরডিএস) ও অ্যাকশন এইডের সহযোগিতায় স্থানীয় মিয়ারহাট উচ্চবিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করে প্রান্তিক কৃষক সংগঠন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছায়েদল হক।