জীবিত সাবেক সাংসদকে মৃত বলে মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপির সাবেক সাংসদ আতাউর রহমান ওরফে আঙ্গুরকে মৃত ঘোষণা করে গতকাল মঙ্গলবার এলাকায় মাইকিং করা হয়।
পরে বিভিন্ন ব্যক্তি তাঁর মুঠোফোনে কল দিয়ে জানতে পারেন, তিনি মারা যাননি।
আতাউর ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে সাংসদ নির্বাচিত হন।
আতাউর রহমান আঙ্গুর সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগের কয়েকজন কর্মী দুপুরে উপজেলার দুপ্তার ইউনিয়নের কালীবাড়ি ও এর আশপাশের এলাকায় মাইকিং করে জানান, আমি নাকি মারা গেছি। বাদ আসর জানাজা হবে। এর পর থেকে আমার মুঠোফোনে অসংখ্য ফোন আসতে থাকে।’
আতাউর বলেন, ‘একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য মৃত্যুর মতো বিষয়টি নিয়ে মিথ্যা খবর প্রচার করে। এটি খুবই কষ্টদায়ক ও নিন্দনীয় বিষয়।’ আড়াইহাজার উপজেলা বিএনপি তিনটি ধারায় বিভক্ত।