জুড়ী নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের বরইতলি গ্রামে জুড়ী নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে যেকোনো সময় বাঁধটি ধসে সাগরনাল ও পাশের গোয়ালবাড়ী ইউনিয়নের ১০টি গ্রাম পানিতে তলিয়ে যেতে পারে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে গতকাল বৃহস্পতিবার কথা বলে জানা গেছে, বরইতলি গ্রামের এক পাশ দিয়ে প্রবাহিত জুড়ী নদীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ১০০ মিটার জায়গায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙনকবলিত বাঁধের ওপরের কাঁচা রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে লোকজন চলাচল করছে। এ ছাড়া ভাঙনকবলিত অংশে বড় বাঁকের সৃষ্টি হওয়ায় সেখানে পানির স্রোত বেশি।
ভাঙনকবলিত অংশের পাশের বাড়ির বাসিন্দা জিল্লুর রহমান জানান, তিন-চার বছর আগে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করতে যান। তখন এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে হুইপ বাঁধটি মেরামতের আশ্বাস দিয়েছিলেন।
শাহাব উদ্দিন গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে জানান, বাঁধটি মেরামত করতে তিনি পাউবো কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।