জুড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামে পুকুরে ডুবে আশরাফুর রহমান (০৩) নামের এক শিশু মারা গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় পুকুরে শিশুটির লাশ ভেসে উঠে। পরে লাশটি উদ্ধার করা হয়। শিশুটির বাবা জাকির হোসেন উপজেলা সদরের একটি রেঁস্তোরার শ্রমিক।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আশরাফুর শনিবার বিকেলে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে তাকে পাওয়া যাচ্ছিল না। পরে তার লাশ পাওয়া যায়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (্ওসি) হামিদুর রহমান সিদ্দিকী আজ রোববার সকালে মুঠোফোনে প্রথম আলোকে জানান, বিষয়টি এখন পর্যন্ত কেউ জানায়নি।