জুড়ীতে বজ্রপাতে দুই চা-শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাপনাপাহাড় চা-বাগানে বজ্রপাতে দুই চা-শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন বাগানের পাকাটিলা এলাকার বাসিন্দা কুশল পাসি (২৯) ও রতন রায় (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুশল ও রতন বাগানের ডাক্তার বাংলোর কাছে জ্বালানি কাঠ সংগ্রহ করছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হবে।