জুড়ীতে সেবাশ্রমের গাছ কেটেছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর এলাকায় অবস্থিত রাধামাধব সেবাশ্রমের কয়েকটি ফলের গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। এ ব্যাপারে গতকাল শনিবার জুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সেবাশ্রম পরিচালনা কমিটির সদস্যদের সূত্রে জানা যায়, সেবাশ্রমের দুই সেবায়েত গতকাল ভোরে সেবাশ্রমের চারপাশে ১৫টি কলা, তিনটি পেঁপে ও দুটি নারকেলগাছ কাটা অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি সেবাশ্রম পরিচালনা কমিটির সদস্যদের জানান।
খবর পেয়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী ও জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।