জুড়ীর সরকারি চাকরিজীবীরা মার্চের বেতন পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাঁচ শতাধিক সরকারি চাকরিজীবী গতকাল সোমবার পর্যন্ত গত মার্চ মাসের বেতন পাননি।
বেতন ছাড়ের ব্যাপারে সোনালী ব্যাংকের স্থানীয় শাখা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা না পাওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান গতকাল সন্ধ্যা ছয়টার দিকে মুঠোফোনে জানান, ১ এপ্রিল তাঁদের কার্যালয় থেকে মার্চ মাসের বেতনবিল তৈরি করে সোনালী ব্যাংকের শাখায় পাঠানো হয়। নিয়ম অনুযায়ী, ওই দিনই ব্যাংক থেকে বেতন ছাড় হওয়ার কথা থাকলেও এখনো তা হয়নি।
সোনালী ব্যাংকের জুড়ী শাখার ব্যবস্থাপক মো. আবদুল মুনির জানান, বেতনবিল ছাড় করতে হলে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লাগে। কিন্তু এখনো তা পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত বিষয়টির সমাধান হবে বলে তিনি আশাবাদী।