প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রস্তাবিত সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।গতকাল বুধবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বরে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে আইন অনুষদের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেন।মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা জুডিশিয়ারি পরীক্ষায় অংশগ্রহণে প্রস্তাবিত দুই বছরের আইনজীবী হিসেবে অভিজ্ঞতার শর্ত বাতিলের দাবি জানান।