জুডো প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিবির রংপুর অঞ্চলের ব্যবস্থাপনায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নে চারটি অঞ্চলের জুডো প্রতিযোগিতা হয়। গতকাল বুধবার চূড়ান্ত খেলায় রংপুর অঞ্চল চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম অঞ্চল রানারআপ হয়। ল্যান্স নায়েক হাচানুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় ও সিপাহি ইলিয়াস হোসেন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হন। বিজিবির রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার শাহরিয়ার আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এ সময় কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী, লেফটেন্যান্ট কর্নেল আল হাকিম মো. নওশাদ, লেফটেন্যান্ট কর্নেল তুষার বিন ইউনুস, লেফটেন্যান্ট কর্নেল জি এম গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।