প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের আখালিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট সেক্টরে গতকাল বুধবার শেষ হয়েছে ‘বিজিবির আন্তঃ রিজিয়ন জুডো প্রতিযোগিতা ২০১৫’। প্রতিযোগিতায় চারটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও দুটি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিজিবির সরাইল রিজিয়ন। প্রতিযোগিতায় যশোর রিজিয়নের শ্রেষ্ঠ নবীন খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন অনিক তংচংগা, শ্রেষ্ঠ খেলোয়াড় পুরস্কার পেয়েছেন সরাইলের মো. কামরুজ্জামান। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন সরাইলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. লতিফুল হায়দার পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জামাল মাহমুদ সিদ্দিক, ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।