প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় আন্তব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন হলরুমে ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও নীলফামারী ৫৬ ব্যাটালিয়ন অংশ নেয়। খেলায় ১৮ বিজিবি চারটি স্বর্ণপদক ও তিনটি রৌপ্যপদক পেয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মোহাম্মদ লিয়াকত আলী।