জুডো প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিবির রংপুর অঞ্চলের আন্তসেক্টর জুডো প্রতিযোগিতা গতকাল বুধবার পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে ঠাকুরগাঁও, রাজশাহী, দিনাজপুর ও রংপুর সেক্টরের ৮০ জন খেলোয়াড় অংশ নেন। ঠাকুরগাঁও সেক্টর চ্যাম্পিয়ন ও রাজশাহী সেক্টর রানার্সআপ হয়। ঠাকুরগাঁও সেক্টরের সিপাহি কাইয়ুম হাসান শ্রেষ্ঠ খেলোয়াড়, একই সেক্টরের সিপাহি মো. ইলিয়াস হোসেন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। বিজয়ীদের হাতে পদক তুলে দেন রংপুর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহারীয়ার আহমদ চৌধুরী এনডিসি, পিএসসি।