জুতা ও ঝাড়ুমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ও জুয়া খেলা বন্ধ এবং মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় এলাকাবাসী জুতা ও ঝাড়ুমিছিল করেছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের পাঁচাইখা গ্রাম থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার পাঁচাইখা মহিলা মাদ্রাসায় এক প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এতে বক্তব্য দেন আলতাফ হোসেন, সহিদুল্লাহ, নূরে আলম, জাহিদুল ইসলাম, ইমান আলী, এনামুল, সুলতানা আক্তার, রেহাতুন নেছা, সহিতুন নেছা, রেখা বেগম, স্মৃতি আক্তার প্রমুখ।