জুতা নিয়ে বিবাদে শারজায় দুই বাংলাদেশি খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক জোড়া জুতার জন্য সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে গত শনিবার দুজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে গালফ নিউজ পত্রিকা জানায়, শারজাহর এক নম্বর শিল্পাঞ্চলে বাংলাদেশি শ্রমিকদের আবাসস্থলে শনিবার এ ঘটনা ঘটে।
খবরে বলা হয়, একজন জুতা পরলে অন্যজন তা নিজের বলে দাবি করেন। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে তাঁদের একজন ছুরি দিয়ে অন্যজনের বুকে আঘাত করেন। অন্যরাও ছুরি নিয়ে একে অপরের ওপর হামলে পড়েন। গালফ নিউজ