জুতা পায়ে প্রতিমন্ত্রীর স্মৃতিসৌধে ওঠার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে নির্ধারিত সময়ের আগেই স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের পায়ে জুতা নিয়ে সঞ্চৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন হয়েছে। গৌরীপুর পৌর পরিষদ ও গৌরীপুর উপজেলাবাসীর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ওই মানববন্ধন করা হয়। গৌরীপুরে মুক্তিযুদ্ধের সঞ্চৃতিসৌধ ‘বিজয় ’৭১’ প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। কিন্তু পুলিশি বাধার কারণে ওই স্থানে মানববন্ধন করতে পারেননি বলে অভিযোগ করেন কর্মসূচিতে অংশ নিতে আসা আওয়ামী লীগের কয়েকজন নেতা। পরে গৌরীপুর সদরের মধ্যবাজারে মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আহামঞ্চদ খান, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, পৌর পরিষদের কাউন্সিলররা, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতারাসহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা হয়েও স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিজয় দিবসের প্রথম প্রহরে নির্ধারিত সময়ের আগে জুতা পায়ে সঞ্চৃতিসৌধে ওঠেন। এর মাধ্যমে তিনি বীর শহীদদের প্রতি অবজ্ঞা করেছেন। ষোলোই ডিসেম্বর জাতীয় সংগীত চলাকালে প্যারেড পরিদর্শন করে তিনি জাতীয় সংগীতের অবমাননা করেছেন। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলে, প্রশাসনিক সিদ্ধান্তেই সঞ্চৃতিসৌধের সামনে মানববন্ধন করতে দেওয়া হয়নি। তা ছাড়া সংঘর্ষের আশঙ্কাও ছিল।এ ব্যাপারে ষোলোই ডিসেম্বর প্রতিমন্ত্রী মুঠোফোনে প্রথম আলোকে বলেছিলেন, ‘১৮ মিনিট নয়, অসতর্কতাবশত পাঁচ মিনিট আগে আমরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছি।’ আর পায়ে জুতা নিয়ে দল বেঁধে স্মৃতিসৌধে ওঠা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘স্মৃতিসৌধে জুতা পরে না-পরে ওঠার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।’