জুতা পায়ে স্মৃতিসৌধে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবসে জুতা পায়ে স্মৃতিসৌধে উঠে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ময়মনসিংহ-১ আসনের সাংসদ ও প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। গত বছরও একই কাণ্ড করেন ময়মনসিং-৩ আসনের সাংসদ ও তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির।
স্থানীয় সূত্র জানায়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে হালুয়াঘাট উপজেলার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে ওঠেন প্রমোদ মানকিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আওয়াল ও হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম। এ সময় তাঁদের প্রত্যেকের পায়ে জুতা ছিল।
ইউএনও বলেন, ‘স্মৃতিসৌধে ওঠার রাস্তা খুব সরু থাকায় এবং হুড়োহুড়ির কারণে এমনটা হয়েছে। তাই বলে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধার কমতি নেই।’
প্রমোদ মানকিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ট করা হলেও তিনি ফোন ধরেননি।