জুতাপেটার ঘটনায়ক্ষমা চাইলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের দেউঘর ইউনিয়নের হক সাহেব উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মেরাজ মিয়া অবশেষে ক্ষমা চেয়েছেন। বিদ্যালয়টির এসএসসি পরীক্ষার্থী জাহাঙ্গীর আলম খান গত শনিবার কোচিং ক্লাসে নির্ধারিত পোশাক পরে না আসায় তিনি তাকে প্রকাশ্যে জুতাপেটা করেন। ওই ঘটনায় তিনি এই ক্ষমা চাইলেন। ঘটনার প্রতিবাদে পরীক্ষার্থীরা ক্লাস বর্জন করছিল।বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গতকাল মঙ্গলবার বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক সভা করে। সভায় মেরাজ মিয়া ক্ষমা চান। এ সময় তিনি ওই পরীক্ষার্থীকে আদর করেন। সভায় তাঁকে পর্ষদ থেকে বহিষ্কারের প্রস্তাব করা হলে তিনি তা মেনে নেন।কর্তৃপক্ষ আরও জানায়, মেরাজ মিয়া পড়াশোনা জানেন না। পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার পর তাঁর কর্মকাণ্ডে নানা বিতর্ক জন্ম নেয়। বিশেষত, ওই পরীক্ষার্থীকে জুতাপেটা করার ঘটনা সবাইকে অস্বস্তিতে ফেলে দেয়। এর পরিপ্রেক্ষিতে সভা আহ্বান করা হয়। পর্ষদের সভাপতি সাকিল আহমেদ এতে সভাপতিত্ব করেন।সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: দেউঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াসউদ্দিন আশরাফী, সাবেক চেয়ারম্যান কাপ্তান মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আইয়ুব মিয়া ও বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম।গত রোববার প্রথম আলোতে জুতাপেটার ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।