জুতার কারখানায় আগুন, দগ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নাজিরাবাজারে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে আজ সোমবার বিকেলে তিনজন দগ্ধ হয়েছেন। তাঁরা হলেন ওমর ফারুক (৩৫), মো. মানিক (২৬) ও ইমরান হোসেন (১৬)। তাঁরা সবাই আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।

আহত ব্যক্তিরা জানান, সিগারেটের আগুন থেকে কারখানায় আগুন লাগে। এ সময় ১০ জন শ্রমিক কারখানায় কাজ করছিলেন। পরে শ্রমিক ও স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এতে কারখানার তেমন ক্ষতি হয়নি বলে তাঁরা জানান।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, আগুনে তিনজন সামান্য দগ্ধ হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে আহত ব্যক্তিদের দুজন ইতিমধ্যেই হাসপাতাল ছেড়েছেন। ওমর ফারুক চিকিৎসাধীন রয়েছেন।