জুতার ভেতরে ইয়াবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জুতার ভেতর থেকে ৩০০ ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম গোলাম মওলা ওরফে সুমন (৩৮)। গত সোমবার রাতে নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে জানান, বুকে মোরগ জড়িয়ে ধরে শাহ আমানত সেতু পার হওয়ার সময় পুলিশের সন্দেহ হয়। এ সময় গোলাম মওলার শরীর তল্লাশি করে তাঁর জুতার ভেতর থেকে ৩০০ ইয়াবা বাড়ি উদ্ধার করা হয়। গোলাম মওলা নগরের আগ্রাবাদ এলাকার একটি দোকানের কর্মচারী। তিনি কক্সবাজারের রামু থেকে আসছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা হয়েছে।