জুতার ভেতরে মুঠোফোন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি হোসাইন আহমেদকে এক জোড়া জুতা দিতে গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে যান রাজধানীর বক্ষব্যাধি হাসপাতাল মসজিদের ইমাম রশিদ আহমেদ। জুতা দেখে পুলিশের সন্দেহ হয়। তা ৎক্ষণিক জুতার কারিগরকে এনে জুতা জোড়া কাটা হয়। এরপর জুতার ভেতর থেকে বেরিয়ে আসে দুটি সিমসহ একটি মুঠোফোন। এ ঘটনায় রশিদকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গতকাল মহানগর দায়রা জজ আদালতে গ্রেনেড হামলা মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে নেওয়ার সময় রশিদ জুতার ভেতরে হোসাইনকে মুঠোফোন দেওয়ার চেষ্টা করেন।