জুতার ভেতরে ৫ কেজি সোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার দুপুরে পাঁচ কেজি সোনাসহ জয়নাল আবেদিন (৪৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়েছে। দুপুর ১২টার দিকে এপিবিএন ও শুল্ক বিভাগের কর্মকর্তারা বিমানবন্দরের ৬ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় মালয়েশিয়া এয়ারলাইনসের একটি বিমান থেকে নামা বিমানের পরিচ্ছন্নতাকর্মী জয়নাল আবেদিনের শরীরে তল্লাশি চালান। তাঁরা জয়নালের জুতার মধ্যে লুকানো ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেন।