জুতায় সোনার বার, ধরা পড়ল বিমানযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ মো. মাসুম শেখ নামের এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। তাঁর জুতা থেকে এক কেজি ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া গেছে। এর আর্থিক মূল্য ৬০ লাখ টাকা।

গতকাল রাত ১১টার দিকে মালয়েশিয়া থেকে মালিঙ্গা এয়ারলাইনসের একটি বিমানে করে তিনি ঢাকায় আসেন। তাঁর বাড়ি মুন্সিগঞ্জে।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, শুল্ক কার্যক্রম শেষ করে বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে বের হয়ে আসছিলেন মাসুম শেখ। গোপন সূত্রে খবর পেয়ে মাসুমের দেহ ও ব্যাগ তল্লাশি করা হয়। এর পরও তিনি স্বর্ণ আনার বিষয়টি অস্বীকার করেন। পরে মাসুমের পায়ের জুতার ভেতরে পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ২৫০ গ্রামের বেশি।

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে। মাসুম শেখকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।