জুনিয়র চেম্বারের অভিষেক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগাং কসমোপলিটনের নবনির্বাচিত কমিটির অভিষেক গত শনিবার নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, শিল্প ও বণিক সমিতির সহসভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক প্রমুখ। অনুষ্ঠানে জেসিআই চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোরশেদ এবং সদ্যবিদায়ী সভাপতি শিহাব মালেক বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ উদ্যোক্তাদের দক্ষ হাতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। সংগঠনটির ১৫ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের সভাপতি হয়েছেন জসীম আহমেদ। আগামী বছর নতুন পর্ষদ দায়িত্ব পালন করবে। নবনির্বাচিত কমিটির অপর সদস্যরা হলেন নির্বাহী সহসভাপতি গিয়াস উদ্দিন, সহসভাপতি মারজানুর রহমান ও শফিউল আলম, সেক্রেটারি জেনারেল মঈন হোসাইন, কোষাধ্যক্ষ নূর-ই-জান্নাত, জেনারেল লিগ্যাল কাউন্সিলর মাশফিক আহমেদ রুশহাদ। এ ছাড়া পরিচালক পদে আটজনকে নির্বাচিত করা হয়েছে।