প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম চেম্বারের উচ্চক্ষমতাসম্পন্ন বাণিজ্য প্রতিনিধিদল আগামী জুনে তাইওয়ানের রাজধানী তাইপে শহরে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে অংশ নেবে। তাইওয়ান এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের আয়োজন করছে।গতকাল মঙ্গলবার তাইওয়ান ট্রেড সেন্টারের পরিচালক উডি ওয়াংয়ের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। চেম্বার মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক সভাপতি সাংসদ এম এ লতিফ, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাহফুজুল হক শাহ ও মোহাম্মদ হাবিবুল হক। মতবিনিময়কালে তাইওয়ান ট্রেড সেন্টারের পরিচালক উডি ওয়াং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে অভিন্ন প্লাটফর্মে কাজ করার ওপর গুরুত্ব দেন।