জুনে তিস্তা সেতুর নির্মাণকাজ শেষ হলে জুলাইয়ে উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিস্তা সড়ক সেতুর নির্মাণকাজ আগামী ৩০ জুনের মধ্যে শেষ হলে জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। গতকাল শনিবার সকালে লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘অতীতে কোন মন্ত্রী কী বলেছে তা এখন অতীত। আমি যে প্রতিশ্রুতি দিই, তা বুঝেশুনে দিই। আমি অতীত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই। এর আগে এ সেতুর নির্মাণকাজ শেষ করতে বেশ কয়েকবার সময় বাড়ানো হয়েছে। তাই আগামী ৩০ জুনের মধ্যেই কাজ শেষ করতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সাংসদ টিপু মুনশি ও জাফর আলী, লালমনিরহাটের জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা।জেলা সওজ বিভাগ সূত্র জানায়, তিস্তা সড়ক সেতু প্রকল্পের আওতায় মেসার্স আমিন-ডেলিম-জেভি ঠিকাদারি প্রতিষ্ঠানটি ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর ৭৫০ মিটার দীর্ঘ তিস্তা সড়ক সেতুর নির্মাণকাজ শুরু করে। এ সেতুর কাজ ২০০৯ সালের ৭ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। সে সময় এ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৮৭ কোটি ছয় লাখ টাকা। পরে রিভাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (আরডিপিপি) অনুযায়ী, নির্মাণব্যয় পুনর্নির্ধারিত হয় ১১২ কোটি টাকা। ২০০৯ সালে সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও চারবার সময় বাড়ানো হয়। নির্মাণকাজ সম্পন্ন করার সর্বশেষ তারিখ ছিল গত ৩১ ডিসেম্বর। কিন্তু এখনো কাজ কিছু বাকি রয়েছে। যমুনেশ্বরী সেতুর উদ্বোধনবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি জানান, পুনর্নির্মিত রংপুরের বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী সেতুর উদ্বোধন শেষে এক পথসভায় গতকাল ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী বাজেটের আগে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে নতুন কোনো কাজ হবে না।’