জুনে ৫৬ মামলায় দুদকের অভিযোগপত্র, ২১টি নতুন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের জুন মাসে ৫৬টি মামলার অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় ১৩৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ আত্মসাৎ, সম্পদের তথ্য গোপন, ঘুষ গ্রহণ ও জালিয়াতির অভিযোগে এসব মামলা হয়।গতকাল সোমবার দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ ছাড়া একই মাসে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২১টি মামলা দায়েরের অনুমতি দিয়েছে দুদক। এসব মামলায় ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এর মধ্যে একজন সাব রেজিস্ট্রারও রয়েছেন। এ ছাড়া জুন মাসে ২৯টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে দুদক।