জুবায়ের হত্যা: সাক্ষ্য দিলেন অধ্যাপক বদিয়ার রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক এস এম বদিয়ার রহমান সাক্ষ্য দিয়েছেন। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ তিনি সাক্ষ্য দেন। এ নিয়ে এই মামলায় ১৪ জন সাক্ষ্য দিলেন।

সাক্ষ্য ও জেরা শেষে বিচারক এ বি এম নিজামুল হক আগামী বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

এই মামলার জামিনে থাকা সাত আসামি আজ আদালতে হাজির ছিলেন। তবে মামলার ছয় আসামি পলাতক রয়েছেন।

২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরদিন ভোরে রাজধানীর একটি বেসরকারি একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান জুবায়ের। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। গত বছরের ৮ এপ্রিল জুবায়ের হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের ১৩ ছাত্রের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ৮ সেপ্টেম্বর তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।