জুবায়েরকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি জেলার রাজাপুরের জাহাঙ্গীর খানের একমাত্র ছেলে জুবায়ের হোসেন। বয়স মাত্র চার বছর। এক বছর বয়স থেকেই শিশুটি অসুস্থ। বর্তমানে সে কিডনি রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এম এম হোসেনের অধীনে চিকিৎসা নিচ্ছে। জুবায়েরের বাবা জাহাঙ্গীর একজন স্বল্প বেতনভোগী মুয়াজ্জিন। ছেলের চিকিৎসার ব্যয় বহন করা তাঁর পক্ষে সম্ভব নয়। এ জন্য পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাছে সহায়তার আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মোহাম্মদ আবদুল লতিফ, হিসাব নম্বর-১২১৩৩২৩৯, সোনালী ব্যাংক, ডিসি হল শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।