জুমাতুল বিদা পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শুক্রবার জুমাতুল বিদা পালন করেছে দেশের মুসলিম সম্প্রদায়। মসজিদগুলোতে বিশেষ মোনাজাত, দেশ-জাতির কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া, মাগফিরাত কামনা করা হয়।
শুক্রবার বা জুমার দিন মুসলমানদের কাছে ধর্মীয় বিবেচনায় বিশেষ দিন। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা মুসলমানদের জন্য অতি মূল্যবান। এদিন তাঁরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে জুমাতুল বিদায় দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিন সিয়াম শেষ হয়ে যাওয়ার সতর্কতামূলক দিবস। মুসলমানদের কাছে জুমাতুল বিদার তাৎপর্য ও মাহাত্ম্য সর্বাধিক। রমজান মাসের সর্বোত্তম দিবস হলো জুমাতুল বিদা, যা মাহে রমজানে পরিসমাপ্তিসূচক শেষ শুক্রবারে পালিত হয়।