জুমাতুল বিদায় দেশ-জাতির কল্যাণ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারা দেশের মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ব্যাপক উপস্থিতি।

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালিত হয়। এবার রমজান মাস ২৯ দিনের বা ৩০ দিনের হলেও আজ শুক্রবার ছিল শেষ জুমা। মূলত জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে বিদায় জানানো হয়।

তাৎপর্যপূর্ণ এ দিনটি আল-কুদস দিবস হিসেবেও পালিত হয়।

প্রতিবছর রমজান মাসের শেষ শুক্রবার সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা বায়তুল মোকাদ্দাসে ইহুদিদের অবৈধ দখলের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেন।

আজ জুমাতুল বিদায় বায়তুল মোকাররম মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত হন। অনেকে মসজিদের আঙিনা ও রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

নামাজের আগে জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম।

এ ছাড়া রাজধানীসহ সারা দেশে পাড়া-মহল্লার মসজিদগুলোতে বিশেষ দোয়া হয়। এদিন সিয়াম শেষ হয়ে যাওয়ার সতর্কতামূলক দিবস। মুসলমানদের কাছে জুমাতুল বিদার তাৎপর্য ও মাহাত্ম্য সর্বাধিক।