প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জুয়া খেলার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এরশাদ মিয়া (২৮) নামের এক যুবককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এরশাদ মিয়া উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গত বুধবার রাতে পাইকপাড়া এলাকায় জুয়া খেলার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় এরশাদকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল দুপুরে ইউএনও রাবেয়া আকতারের ভ্রাম্যমাণ আদালতে তাঁকে হাজির করা হয়।