প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে জুয়া খেলার দায়ে চারজনকে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন সালথার ইউএনও বিশ্বাস রাসেল হোসেন। কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন আব্বাস আলী, পান্নু মোল্লা, ইলিয়াছ মাতুব্বর ও ইকরাম শেখ। তাঁদের সবার বাড়ি ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল সকালে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার কথা জানিয়েছেন সালথা থানার পুলিশের এসআই মো. ফরহাদ হোসেন। ফরিদপুর অফিস।