জুয়া খেলার দায়ে দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত গত রোববার ১৭ জনকে জেল-জরিমানা করেছেন। গোয়ালন্দঘাট থানার পুলিশ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী বাজার থেকে জুয়া খেলা অবস্থায় তাঁদের আটক করে।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ জানান, রোববার বিকেলে কাটাখালী বাজারের একটি ছাউনির নিচে বসে কয়েক ব্যক্তি জুয়া খেলছেন—এমন তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় মান্নান বিশ্বাস, রাজ্জাক
সরদার, আকবর খান, শফিক সরদার, রহিম শেখসহ ১৭ জনকে আটক করা হয়।