প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে গত দুই দিনে জুলা খেলার দায়ে সাতজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশ উপজেলার গাড়াগ্রাম হাটে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এদের মধ্যে বাচ্চা মিয়া ও গুলজার হোসেনকে তিন মাস করে এবং গোলাম রব্বানী ও আবদুল কাইয়ুমকে এক মাস করে কারাদণ্ড দেন আদালত। গত রোববার রাতে জেলা সদরের রামনগর বাজার থেকে জুয়া খেলার অভিযোগে ইটাখোলা গ্রামের আবদুর রহমান, রামনগরের নজরুল ইসলাম ও আবদুল সামাদকে আটক করে। গতকাল সকালে তাঁদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলীর আদালতে হাজির করা হয়। তিনি তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেন।