জুয়ার আখড়া ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জে একটি জুয়ার আস্তানা পুড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন। ইউএনও বলেন, গতকাল মঙ্গলবার মাহমুদপুর ইউনিয়নের কাঠালপাড়া এলাকার একটি ঘরে জুয়ার আসর বসার খবর পেয়ে অভিযানে যান। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে আখড়াটি পুড়িয়ে দেওয়া হয়।